বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। ওই দিন সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে করবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল এ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সভাটি স্থগিত করেছিল নিম্নতম মজুরি বোর্ড।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়ে বোর্ডের তৃতীয় সভা আহ্বান করা হয়েছে। সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ এবং শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে। নোটিশে সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD