বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সরকার তাদের দাবি মেটাতে প্রস্তুত ও আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার বিরাজ করছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, ‘আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই পাঁয়তারা সফল হতে দেওয়া হবে না।’

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি বায়ার ও উন্নয়ন সহযোগীরা যখন বিনিয়োগ করছে, ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD