রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবে সেনা পাঠিয়েছে পাকিস্তান। রিয়াদের তেল ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসলামাবাদ এই পদক্ষেপ নিল। রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে থাকা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কাঠামো ও পূর্বের অঙ্গীকার অনুযায়ী এই সেনা মোতায়েন করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার সৌদিগামী সেনাদলকে বিদায় জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ, সৌদি রাষ্ট্রদূত রাজেহ তামি আলবুগামি এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির অন্তর্ভুক্ত দেশগুলোর মন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করে সৌদি আরবকে রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েক দিন পরই এই সেনা পাঠানো হলো।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ বা হারামাইন শরিফাইনের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান অটল। মোতায়েনকৃত সেনারা সৌদি ভূখণ্ডের ভেতরেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে।

উল্লেখ্য, গত বছর পাকিস্তান ও সৌদি আরব একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে তিন দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এই চুক্তির মূল লক্ষ্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD