মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা জেএফকে বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস! যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

ফরিদপুর শহর রক্ষা বাঁধে আবারো ধ্স, ভেঙ্গে গেছে ৪৫ মিটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকালে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে গেছে। এর আগে ওই স্থানে গত শনিবার ৮০ মিটার জায়গা ধসে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ভাঙনের ওই অংশের উজানের দিকে পানি চুয়াতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন ঠেকাতে বালি বস্তা ফেলা হলেও বিকেল চারটার দিকে
হঠাৎ করেই ফাটল ধরে তা বড় হতে থাকে। এক পর্যায়ে বাঁধের ৪৫ মিটার অংশ ধসে পড়ে। এতে ওই এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করে।

জেলা প্রশাসক আরও জানান, যারা বাঁধের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে এবং ভাঙনের হুমকিতে যারা আছে তাদের সকলকে ফরিদপুর বায়তুল আমান এলাকার রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় খোলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পানি চুয়ানোর খবর পেয়ে আমরা বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। পানি চাপ কমলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD