মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের ১১ গ্রামে কাল ঈদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষ ৪১ বছর ধরে ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানিয়া কাশেমিয়া মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এতে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ইমামতি করার কথা রয়েছে।

এছাড়া সকাল ১০টার দিকে রামগঞ্জ উপজেলার দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও পাঠানবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাওলানা আমিনুল ইসলাম খাঁনের ইমামতি করার কথা রয়েছে। এই মসজিদে কুমিল্লা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ ঈদ আনন্দে মেতে উঠে। তারা পৃথকভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেওয়া হবে।

জানতে চাইলে মাওলানা আমিনুল ইসলাম খাঁন জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রা.) এর অনুসারী। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করা হয়। গত ৪১ বছর ধরেই তারা সৌদির সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD