বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দোহারের ৯ টি ইউনিয়নই পানির নিচে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ঢাকার চারপাশে পানিবৃদ্ধি এখনো অব্যাহত আছে। ইতোমধ্যে তলিয়ে গেছে অনেক উপজেলার ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। জীবন বাঁচাতে অনেকে ভিটেমাটি ছেড়ে চলে গেছেন অন্যত্র। সদ্য প্রাবাস জীবন থেকে দেশে ফেরা মিজান জানাচ্ছিলেন তার অসহায়ত্বের গল্প। পদ্মার রুদ্র মূর্তিতে থমকে গেছে তার মতো অনেক মধ্যবিত্তের জীবন।

উত্তরের বন্যা চোখ রাঙ্গাচ্ছে মধ্যাঞ্চলেও। পানিতে থই থই করছে দোহারের অলিগলিসহ বিস্তীর্ণ এলাকা। ঘরের পানি ঢুকে বসবাসের অযোগ্য হয়েছে অনেক আগেই, তাই ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন অনেকে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। দোহারের ৫০ হাজারের বেশি পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

বানের পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে এসব অঞ্চলের কৃষক পরিবার।

ঢাকার দোহার উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে প্রায় সবকটিই এখন পানির নিচে। ডুবে গেছে এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠান হাটবাজার।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD