বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হোটেল থেকে আগুনের সূত্রপাত, পুড়েছে ৯ ভাঙারির দোকান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তি লাগোয়া ৮-১০টি ভাঙারি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের ভাঙারি দোকানে ছড়িয়ে পরে। পরে পাশাপাশি থাকা অন্য দোকানেও আগুন লাগে। আগুন দেখে বস্তিবাসী ভয়ে বস্তি থেকে বেরিয়ে যান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরো ৪টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই পুড়ে ছাই হয় ৮-১০টি দোকান।

এ বিষয়ে জানতে চাইলে ভাসানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ বলেন, ‘আগুনে ৮-৯টি ভাঙারি দোকান পুড়ে গেছে। বস্তিতে আগুন ছড়ানোর আগেই নেভানো সম্ভব হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেটকু জানতে পেরেছি একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বস্তিতে আগুন নেভাতে যায়। পরে আরো চারটি ইউনিট পাঠানো হয়। রাত ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD