বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সরকার চেষ্টা করছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

ঈদের শক্তি জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় হয়ে ওঠার প্রত্যাশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১ আগস্ট) সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন কাদের। এসময় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

কাদের বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। ঈদের এ সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ’

করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের। অন্যদিকে, যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ’

এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD