সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দাদার বাড়ি ঈদ করতে এসে খুন হলো ১৪ মাসের শিশু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আবদুল্লাহ্ আল আরাফ নামে ১৪ মাসের এক শিশু খুন হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে ।

গত ২৯ জুলাই মাদারীপুর থেকে মা বাবার সঙ্গে কেরানীগঞ্জে দাদার বাড়িতে ঈদ করতে আসে শিশু আরাফ। পরদিনই নিখোঁজ হয় শিশুটি।

জানা গেছে, শিশুটি নিখোঁজের পর একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং তারা শিশুটির পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এদিকে সন্তানকে না পেয়ে বিষয়টি পুলিশে জানায় আরাফের পরিবার। পরে গত বৃহস্পতিবার একটি ব্যাগের মধ্যে ভরে শিশুটির লাশ কে বা কারা তার দাদার বাড়ির পাশে ফেলে রেখে যান।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় নিহতের বাবা রাজিব বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD