শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পরীক্ষা শেষে দেশে ফিরেছেন তামিম, অপেক্ষা রিপোর্টের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান অন্ত্রের সমস্যায় ভুগছিলেন। দেশে বিভিন্ন জায়গায় টেস্ট করানোর পরও ব্যথার কারণ ধরা না পড়ায় যেতে হয় লন্ডনে। সেখানে পরীক্ষা শেষে দেশে ফিরেছেন তামিম।

আজ শনিবার সকালে লন্ডন থেকে দেশে ফেরেন ওয়ানডে অধিনায়ক। গত সপ্তাহে পেটের ব্যাথার চিকিৎসার জন্য ​​​ইংল্যান্ডে উড়াল দেন তামিম। সেখানে পৌঁছে কয়েকটি পরীক্ষা করান তিনি।

জানা গেছে, সেই পরীক্ষার ফলাফল আগামী কয়েক দিনের মধ্যেই হাতে পাবেন তামিম। চিকিৎসকেরা জানিয়েছেন, রিপোর্ট দেখে পরবর্তী করণীয় সম্পর্কে তামিমকে ই-মেইলের মাধ্যমে অবগত করবেন তারা। সে কারণেই কালক্ষেপণ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন টাইগার ওপেনার।

লন্ডন যাওয়ার আগে তামিম বলেছিলেন, ‘গত এক মাসে তিনবার ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরও কিছু পরীক্ষা করাতে হবে। এন্ডোসকপি, কোলনস্কোপি আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD