শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ব্রাজিলে একদিনে ২৬ হাজার করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

ব্রাজিলে ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৮০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২৭ লাখ ৩০ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ১০৪ জনের।

ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে মৃত্যুর পরিমাণ দক্ষিণ আমেরিকায় মোট মৃত্যুর প্রায় ৭০ ভাগ। এর আগে রয়টার্সের খবরে এই তথ্য জানায়।

বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পর এ দুটি দেশেই কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উভয় দেশকেই সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে, অর্থনীতি পুনরায় চালু করতে বিধিনিষেধ যতটুকু সম্ভব শিথিলেরও চেষ্টা করছে তারা।

ব্রাজিলে কয়েকদিন আগেও ভাইরাস ২৪ ঘণ্টার ব্যবধানে দেড় হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে ৬ নম্বরে থাকা মেক্সিকোকে শনাক্ত রোগীর পরিমাণ ৪ লাখ ৩৪ হাজার।

শনিবার দক্ষিণ আফ্রিকাতেও সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে রোগী অনুপাতে মৃত্যু অবশ্য অনেক কম। এখন পর্যন্ত আফ্রিকার এ দেশটিতে কোভিড-১৯ এ মাত্র ৮ হাজার ১৫৩ জনের মৃত্যু হয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে।

আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৩৭ হাজার ৩০০।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD