সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৩, আক্রান্ত ২৬৫৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৬৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১২ লাখ ১২ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD