দলের ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে তার কফিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনের পুস্পমাল্য অর্পন করা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বের আগে নয়া পল্টনের কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নাজাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মহাসচিব ছাড়াও ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন অসীম, মীর সরফত আলী সপু, কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, ইশরাক হোসেন, খন্দকার আবু আশফাক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্র দলের ফজলুর রহমান খোকনসহ কয়েক‘শ নেতা-কর্মী অংশ নেন।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনাব আবদুল মান্নান সাহেব শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি এদেশের একজন প্রতিথযশা কর্মী মানুষ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং অত্যন্ত যোগ্য একজন পুরুষ ছিলেন। আমার তার পাশে আসার যতটুকু সুযোগ হয়েছে-এরকম সৎ, এরকম আন্তরিক, এরকম নিষ্ঠাবান, এরকম যোগ্য মানুষকে রাজনীতিতে আমি খুব কম দেখেছি।’
ফখরুল বলেন, তিনি যথন বাংলাদেশ বিমানের এমডি ছিলাম, পরবর্তিকালে মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তখন বাংলাদেশ বিমান প্রফিট করেছিলো এবং সেই প্রফিটের টাকা দিয়ে তিনি লন্ডনে বিমানের একটা স্থায়ী অফিস করেছিলেন, সকল বকেয়া ঋণ পরিশোধ করেছিলেন। জনাব মান্নান ঢাকা জেলার সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু বিএনপির নেতা-কর্মী বিশেষ করে ঢাকা জেলার নেতা-কর্মীর জন্য অনেক দূঃখের অনেক কষ্টের। আমি পরম করুনাময় আল্লাহ‘তালার কাছে এই দোয়া চাইছি তিনি যেন তাকে বেহেস্তের সন্দুরতম জায়গায় রাখেন।’
গতকাল মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় এভার কেয়ার হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরো তিনটি জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরাস্থানে স্ত্রীর কবরের পাশে আবদুল মান্নানকে দাফন করা হবে।
বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, বেলা ৩টায় নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্য্টন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সংসদ নির্বাচিত হন তিনি।
লাইটনিউজ/এসআই