শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোমা থাকায় মোটরসাইকেল ঘিরে রেখেছে পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অজ্ঞাতদের রেখে যাওয়া একটি পালসার মোটরসাইকেল বোমা রয়েছে এমন সন্দেহে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পয়েন্ট সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাইকটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

এদিকে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে শব্দ হওয়ার পর দেখা যায় তাতে ইলেকট্রনিক ডিভাইস লাগানো রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে এলাকা ঘিরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করেন উপ পুলিশ কমিশনার জ্যের্তিময় সরকার। তিনি জানান, মোটরসাইকেলটিতে বোমা রয়েছে এমন সন্দেহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD