বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শো-রুমে থেকে ৪২ মোবাইল চুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বাগেরহাটের শরণখোলায় একটি মোবাইলের শো-রুমে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর রায়েন্দা বাজারের রুবেল টেলিকম নামের ওই শো-রুমে চুরির ঘটনা ঘটে। দোকানের শার্টার কেটে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকার মোবাইল সেট নিয়ে গেছে।

শো-রুমের মালিক মো. রুবেল হোসেন জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরেরদিন শুক্রবার সকাল ৯টায় দোকানে এসে দেখেন শার্টার কাটা এবং ভেতরে ডিসপ্লে শোকেজগুলো ফাঁকা। চোরেরা অপো, নোকিয়া, স্যামসাং, সাওমি, সিম্ফনি ব্র্যান্ডের ৪২টি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছে। যার মূল্য প্রায় ১০লাখ টাকা বলে জানান ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি।

শরণখোলা থানার উপপরিদর্শক এসএম আবুল বাশার জানান, খবর পেয়ে দোকান পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে নদীপথে এসে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। চুরির রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাজারের পাহারদারদের জিজ্ঞাসাবাদ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD