মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, দাবি ট্রাম্পের সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল ব্রাজিলীয় জ্যোতিষীর আজব দাবিতে তোলপাড় সোশাল মিডিয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ রয়ে গেছে : ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সংঘাতের পথে ট্রাম্প-নেতানিয়াহু যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ লেবাননের অখণ্ডতাকে সম্মান জানানো মার্কিন চুক্তির শর্ত: ইরান বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কবরস্থানগুলোতে জিয়ারত করা যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার স্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) গোরস্থানসমূহে কবর জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার করপোরেশনের এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। তিনি বলেন, জিয়ারত-দোয়া সাময়িক বন্ধ হলেও মৃতব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ অব্যাহত থাকবে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৭ জন। গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ৫ জন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। সে বিষয়টি মাথায় রেখে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ মুসল্লিদের ঘরে নামাজ পড়তে ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানও রয়েছে। এছাড়া, মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD