মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

পুলিশের করা মাদক মামলায় শিপ্রার জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

কক্সবাজারের রামু থানায় পুলিশের করা মাদক মামলায় গ্রেফতার দেখানো শিপ্রা রানী দেবনাথকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারে রামু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এই জামিন আবেদন মঞ্জুর করেন। শিপ্রা দেবনাথের আইনজীবী অরুপ বড়ুয়া তপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।

অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের আরেক সহকর্মী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন ধার্য্য করেছেন আগামীকাল মঙ্গলবার। সিনিয়র জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ-৩) ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD