বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

সিনহা হত্যায় সরকারও বিব্রত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

সিনহা হত্যাকাণ্ড প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বিব্রত। এ ঘটনায় সরকারও বিব্রত, আমরা কষ্ট পেয়েছি।

তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

রোববার (০৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, দেশের স্বাস্থ্যখাতে যে অবব্যবস্থাপনা, এটি দীর্ঘদিনের ফল। শেখ হাসিনার সরকার এসব অনিয়ম বন্ধে কঠোর প্রদক্ষেপ নিয়েছে। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি বিরোধী এ মুহূর্তের অভিযানের বিরুদ্ধে কথা বলা মানেই বিএনপি দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD