বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ করল প্রশাসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

পটুয়াখালীর গলাচিপার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের গাজিপুর বাজরে (বাঁধ ঘাট বাজার) ১৬টি দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া আরো ২৮টি অবৈধ স্থাপনার মালিকদেরকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

জানা গেছে, দীর্ঘদিন সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল গলাচিপার সীমান্তবর্তী গাজিপুর বাজারে (বাঁধ ঘাট বাজার) সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে। বিভিন্ন সময় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছে করে দেয়। একই সাথে বাকি ২৮টি স্থাপনার মালিককে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। আমরা আজ ১৬টি স্থাপনা উচ্ছেদ করে ২৫ শতাংশ জায়গা উদ্ধার করেছি। বাকি ২৮টি স্থাপনার মালিকদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সরিয়ে না নিয়ে তাদেরকেও উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD