বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আলাউদ্দিন আলীর দাফন সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

খ্যাতিমান গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

এদিন দুপুর আড়াইটার দিকে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে নেয়া হয় আলাউদ্দিন আলীর মরদেহ। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, ডিরেক্টরস গিল্ড, চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর এফডিসিতে আলাউদ্দিন আলীর জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলাউদ্দিন আলী। ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন আলাউদ্দিন আলী।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD