বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নদীর ইলিশ চিনবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

মাছের রাজা ইলিশ। রূপালী এ মাছের নাম শুনতেই জিভেতে পানি চলে আসে। স্বাদে-গন্ধে অতুলনীয় এই মাছ বাঙালির গর্ব। ইলিশ মাছ বাংলাদেশ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারাবছরই এটি সাগরে পাওয়া যায়, তবে ডিম ছাড়ার সময় তারা নদীতে চলে আসে। বিশেষজ্ঞরা বলেছেন, সাগরের ইলিশের তুলনায় নদীর ইলিশের স্বাদ বেশি।

তবে নদীর ইলিশ সম্পর্কে না জানা থাকার কারণে ক্রেতারা আসল ইলিশটি চিনতে পারেন না। কিছু বিষয় জানা থাকলেই সহজেই চিনতে পারবেন এটি নদীর ইলিশ না সাগরের। আসুন নেই নিই সেগুলো:

নদীর ইলিশ চিনবেন কীভাবে?

# নদীর ইলিশ একটু বেঁটে-খাটো, সাগরের ইলিশ সরু ও লম্বা।

# নদীর ইলিশ চকচকে বেশি, রং হবে রূপালি। সাগরের ইলিশ তারচেয়ে কম উজ্জ্বল।

# নদীর ইলিশের আকার পটলের মতো। মাথা আর লেজ সরু, পেট হবে মোটা।

# নদীর ইলিশের লেজের একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করে।

কোন ধরনের ইলিশের স্বাদ বেশি?

* ইলিশ আকারে যত বড় হবে, স্বাদ তত বেশি হবে।

* বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়।

* নোনা ও মিঠা পানির কারণে ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়।

* ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে।

* ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায়, যে কারণে স্বাদ কমে যায়।

* ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি বেশি।

* ডিমওয়ালা ইলিশ পেটমোটা এবং চ্যাপ্টা হয়ে থাকে।

* সঠিক স্বাদ পেতে চাইলে ছোট ইলিশ বা জাটকা কখনোই কিনবেন না।

* ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকলে স্বাদ কমে যায়।

* একটু নরম দেখলে বুঝবেন সেটি বাসি ইলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD