মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

র‍্যাবকে স্পর্শকাতর তথ্য দিয়েছে জামিনে মুক্তি পাওয়া শিপ্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথের জামিনে মুক্তির পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে স্পর্শকাতর তথ্য দিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাল বলেন, গতকাল জামিনে মুক্তি পাবার পর সিনহা নিহতের ঘটনায় সাক্ষী হিসেবে প্রথমে শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিপ্রা অনেক স্পর্শকাতর তথ্য দিয়েছেন। এখন সিফাতকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষে তারপর অভিযুক্ত ৩ আসামিকে র‍্যাব হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, মেজর (অব.) সিনহা মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাগারে থাকা ৪ আসামির ১০ দিনের রিমান্ড চাইবে র‍্যাব।

র‌্যাব জানায়, পুলিশের করা মামলার এজাহারে সিজার লিস্টে ল্যাপটপ, ক্যামেরা ডিভাইস নেই। সিফাত, শিপ্রাকে জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা নিজ বাহিনীর যেকোনো সদস্যকে নিয়োগ করতে পারেন।

এক প্রশ্নের জবাবে আশিক বিল্লাহ বলেন, গণমাধ্যমে প্রচারিত হওয়া ওসি প্রদীপের ফোনালাপের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। আইনি পরামর্শ দাতার ফোনালাপটি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD