শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিশোরগঞ্জে করোনার উপসর্গে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক যুবক মারা গেছে। পরে তার গ্রাম লকডাউন করা হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান মৃত‌্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই যুবক নিজ বাড়িতে মারা যায়। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই যুবক কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পাঁচ দিন আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। কিন্তু তিনি তা না মেনে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কটিয়াদী উপজেলায় যান এবং ফিরে এসে ঘরের সামনে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, তিনি কোভিড-১৯ রোগী ছিলেন কিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান জানান, ওই যুবকের মৃত‌্যুর পর নামাপুটিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। তার বাড়ির সদস‌্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD