শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সরকারি উপহারসামগ্রীসহ চেয়ারম্যান আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

গরিবদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীসহ (ত্রাণ) মিজানুর রহমান মিজু (৬০) নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জরিম উদ্দিন আহমেদ।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মিজানুর রহমান মিজু ধামরাই থানার ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

র‌্যাব-৪ জানায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ না করে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমছিমোড় এলাকার নিজ বাড়ির টিনশেড ঘরে মজুদ করে রেখেছেন এমন খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেই স্থান থেকে প্রধানমন্ত্রীর উপহার ‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা ৩৫টি চালের বস্তা (৫৬০ কেজি) জব্দ করা হয়। সেইসঙ্গে ধামরাই থানার ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জরিম উদ্দিন আহমেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। সরকারি ত্রাণ আত্মসাৎকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD