শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার তিন, ১০ দিন রিমান্ড চেয়েছে র‌্যাব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার : অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে র‍্য্যাব। সিনহা হত্যায় পুলিশের দায়ের করা মামলায় তারা সাক্ষী ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন নূরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেফতারর করা হয়। র‍্যাব ১৫ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, হত্যাকাণ্ডের পর গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তি মেজর (অব.) সিনহা রাশেদ খানকে ডাকাত বলে প্রচার করেছিলো। তাদের কক্সবাজার আদালতে নেওয়া হচ্ছে। আদালতের তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিন রিমান্ড আবেদন করেছে র‍্যাব।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ওই ৩ জনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো. হেলাল উদ্দিনের আদালতে হাজির করে র‌্যাব। সিনহা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার রিমান্ড শুনানির দিন রেখেছেন বিচারক।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD