বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

প্রাথমিক সমাপনীতে অটো পাস করানোর চিন্তা নেই সরকারের: প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা নিয়ে কী করা যায়, সেটাই ভাবছে সরকার। শিক্ষার্থীদের অটো পাস করানোর কোনো ভাবনা আপাতত সরকারের নেই। এমনটাই জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী জানান, করোনার মহামারী শেষে সেপ্টেম্বরে স্কুল খুললে পিইসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে সীমিত পরিসরে এবং এরপরে খুললে স্কুলে স্কুলে ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা করছে সরকার।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের তো পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা আছে। পিইসি পরীক্ষা নিতে হলে পাঠদানের যে সময় আছে, সেই সময় তো আর পাচ্ছি না। আমরা যদি সেপ্টেম্বরের দিকে স্কুল খুলে দিতে পারতাম তাহলে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা ছিল। এখন যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারব কিনা আমরা তো বলতে পারছি না।

অক্টোবর কিংবা নভেম্বরের দিকে স্কুল খুললে সরকার তখন কী সিদ্ধান্ত নেবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেয়ার কথা ভাবছি। তখন হয়তো ৫০ নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ করতে পারি।

আর যদি নভেম্বরের মধ্যেও স্কুল খোলা না যায়, তখন কী হবে- এমন প্রশ্নে তিনি বলেন, তখন বিকল্প ব্যবস্থা নেয়া হবে। আমাদের অটো পাসের কোনো চিন্তা নেই। তবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের ওখানে মাধ্যমিকের সচিব ও আমাদের সিনিয়র সচিব কথা বলেছেন। আলোচনা করেছেন যে, এই রকম (অটো পাস) কিছু করা যায় কিনা!

জাকির হোসেন বলেন, আমাদের তিনটি পরিকল্পনা আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা বাস্তবায়ন করব। পরীক্ষা নেয়া হবে না বা হবে, এমন কোনো সিদ্ধান্ত নেই। তবে পরীক্ষার কোনো বিকল্প নেই, পরীক্ষা আমরা রাখব। এ সময় প্রতিমন্ত্রী অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD