সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের জন্য ফের খুলল চীনের দরজা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে চীন বিদেশিদের সেদেশে প্রবেশের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে বেইজিং। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গত মার্চে বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে চীন। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করছে।

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে হলেও দেশটি প্রায় নিয়ন্ত্রণে এনেছে এর প্রকোপ। তবে এখনো কিছু কিছু জায়গায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। এই মহামারিতে দেশটিতে মাত্র ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও বিশ্বজুড়ে সেই সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।

শুধু তাই নয়, চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৭৩৭ জন। কিন্তু বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন দুই কোটিরও বেশি মানুষ। চীনে নিয়ন্ত্রণে এলেও এশিয়া, আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভাইরাসটির প্রকোপ ব্যাপক আকার ধারণ করছে।

সূত্র : বিবিসি বাংলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD