অনলাইন ডেস্ক : ফ্রিজে রাখা চিকেন উইংস থেকে চীনে করোনাভাইরাস ছড়িয়েছে- এমন খবরে জনমনে সৃষ্টি হয়েছে নতুন এক আতঙ্ক। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইউএইচও) বলছে, খাবার বা খাবারের প্যাকেজিং থেকে করোনা ছড়ায় না। এরকম কোনো উদাহরণ নেই।
করোনায় নিয়ে আতঙ্কে থাকা লোকজনকে তাই এ ব্যাপারে চিন্তাগ্রস্থ হতে মানা করেছে ডব্লিইউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে মিশেল রায়ান বলেন, এই মহামারীতে ইতিমধ্যেই মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। আর নতুন করে আতঙ্ক সৃষ্টি করার দরকার নেই।
চীনে ফ্রিজে রাখা ওই চিকেন উইংস থেকে করোনা শনাক্ত হওয়ার পরে সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করে নমুন পরীক্ষা করা হয়েছে। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনাভাইরাস নিয়ে গঠিত সংস্থাটির টেকনিকেল প্রধান মারিয়া ভান কেরখোভে বলেন, এরকম হাজার হাজার প্যাকেট পরীক্ষা করে দেখা হয়েছে। ১০টিরও কম ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে। তাই খাবার, খাবারের প্যাকেট, ডেলিভারি করা খাবার থেকে করোনা ছড়ায় না বলেই আশ্বস্ত করেছেন তিনি।
সম্প্রতি, ব্রাজিল থেকে ফ্রোজেন চিকেন উইংস আমদানি করেছিল দক্ষিণ চীনের শহর শেনজেন। সেগুলি পরীক্ষা করে রিপোর্টে করোনা পজিটিভ এসেছে, বৃহস্পতিবার একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে চীন। এ ছাড়া ইকুয়েডরসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা চিংড়িতে করোনাভাইরাস পাওয়া গেছে। তাই জুন মাসের মাঝামাঝি সময় থেকেই ব্রাজিল সহ একাধিক দেশ থেকে আমদানি বন্ধ করেছে চীন।
লাইট নিউজ