শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বড় ঘোষণা দিলেন মমতা সৌদির অনুরোধের পর ইরানকে হুতিদের থামাতে বলেছে বেইজিং ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল

খেলনার পরিবর্তে এলো ৭০ মেট্রিক টন আফিম উপকরণ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ১৭ কোটি টাকা মূল্যের ৪ কন্টেইনারে ৭০ মেট্রিক টন পোস্তদানা (আফিমের উপকরণ) আমদানি করেছে ঢাকার চকবাজারের দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- মেসার্স তাজ ট্রেডিং ও মেসার্স আয়েশা ট্রেডার্স। টেনিস বল ও খেলনাসামগ্রীর পরিবর্তে আমদানি করা পোস্তদানা বন্দরে খালাসের পর গোপন খবরে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ জানতে পেরে তা জব্দ করেছে।

কাস্টমসের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ মোংলা বন্দরের ২ নম্বর কন্টেইনার ইয়ার্ডে থাকা ৪টি কন্টেইনার ওপেন করেন। এ সময় দেখা যায়, সেগুলোর মধ্যে ঘোষণাবহির্ভূত পণ্য আনা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্যের এই চারটি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা ছিল আমদানিকারক প্রতিষ্ঠানের। আমদানিকারকদেরা ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল ৫ টন। সেখানে প্রতিটি কন্টেইনারে ১৭ থেকে ২০ মেট্রিক টন পোস্তদানা আনা হয়। কন্টেইনারের ওজন পরিমাপ করতে গিয়ে ঘোষণার সাথে মিল না থাকায় সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এরপর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে কন্টেইনার চারটি ওপেন করা হয়। ওপেন করা মাত্র বেরিয়ে আসে ঘোষণাবহির্ভূত নিষিদ্ধ আমদানীকৃত পণ্য পোস্তদানা।

কন্টেইনারে আনা প্রতিটি বস্তায় ২৫ কেজি করে পোস্তদানা রয়েছে। প্রতি কেজি পোস্তাদানার মূল্য দুই থেকে আড়াই হাজার টাকা বলে জানান কাস্টমসের এক কর্মকর্তা। তিনি আরো জানান, এসব পোস্তদানার মূল্য ১৬ থেকে ১৭ কোটি টাকা হতে পারে।

সাইপ্রাস পতাকাবাহী জাহাজ এমভি স্যানজোর্জিও ৩১৭টি কন্টেইনার নিয়ে গত ১০ আগস্ট মোংলা বন্দরে এসে পণ্য খালাস করে। ওই জাহাজটির স্থানীয় এজেন্ট ওসেন ট্রেড লিমিটেড।

মোংলা কাস্টমস কমিশনার হোসেন আহমদ জানান, তাঁর কাছে আগাম তথ্য ছিল, মোংলা পোর্টে চারটি কন্টেইনারে অবৈধ পণ্য আমদানি করা হয়েছে। অবৈধ পণ্যের মধ্যে থাকতে পারে হুইস্কি, সিগারেট, আফিম ইত্যাদি। এ খবর পেয়ে কমিশনার সংশ্লিষ্টদের সাথে নিয়ে কন্টেইনারগুলো চিহ্নিত করে পাহারায় রেখে সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিত রেখে গতকাল বৃহস্পতিবার কন্টেইনার ওপেন করা হয়। এ সময় কন্টেইনারে পোস্তদানাই পাওয়া যায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আইনি জটিলতা দূর করে আগামী রবিবার মামলা হতে পারে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD