বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

শোক দিবসে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মুজিব কর্ণার উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
শোক দিবসে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মুজিব কর্ণার উদ্বোধন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর প্রধান কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট ) সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এরপর দোয়া শেষে প্রধান কার্যালয়ে মুজিব কর্ণার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৬ আসনের মাননীয় সাংসদ ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর উপদেষ্টা জনাব আহসানুল ইসলাম টিটু এবং মুজিব কর্ণার এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

এই সময় মুজিবুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি এই জাতির ঋণ কোনো দিন শোধ হবার নয়। বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিব কর্ণার উদ্বোধন করতে পারলে ভালো লাগতো। তবে করোনার কারণে সেই সময় করা সম্ভব হয়নি। কিন্তু মুজিব বর্ষে শেষ পর্যন্ত মুজিব কর্ণার স্থাপন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরে আমি এবং সন্ধানী লাইফ ইন্সুরেন্সের পরিবার অনেকটা স্বস্তি অনুভব করছি।

প্রধান অতিথি জনাব আহসানুল ইসলাম টিটু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ দেশের অর্থনীতিতে অবদান রেখেছে এবং রাখবে। আমার বাবা আলহ্বাজ মকবুল হোসেন বঙ্গবন্ধুর সাথে সরাসরি কাজ করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে বুকে লালন করেছেন। বাবা যখনি বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে কথা বলতেন আমরা অনুপ্রাণিত হতাম এবং সেই অনুপ্রেরণায় আমিও রাজনীতির মাঠে এই মহান নেতাকে অনুসরণ ও অনুকরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছি।

অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের লিঃ এর সিইও (সিসি) নিমাই কুমার সাহা সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD