বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

শোক কে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শে উজ্জীবিত কাজ করার আহ্বান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
স্মৃতি

গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর)আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপিশোক কে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব পরিবারকে হত্যা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিলো স্বাধীনতা বিরোধী শক্তিরা।কিন্তু বাস্তবে তা হয় নি। আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব নেতা হিসেবে পরিচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তার কন্যা আমাদের নয়নের মনি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করছেন।তার হাত ধরেই বিশ্বের দরবারে মাথা উচু করে দারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।

মাননীয় সংসদ সদস্য শারীরিক অসুস্থতার পরে ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মোবাইলে কথোপকথনের সময় গনমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো দেশের করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভাবে মানুষের দুঃখ দুর্দশা কষ্ট লাঘবে কাজ করেছেন সারা বিশ্বে তা প্রশংসিত হয়েছে। করোনা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।

শেষে তিনি ১৫ আগষ্ট শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বাদ যোহর বিভিন্ন মসজিদ মন্দির গির্জা ও প্যারোডায় দোয়া অনুষ্ঠানে যোগদানের জন্য গনমধ্যম কর্মীদের জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD