বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ইন্সটাগ্রামে টিকটকের মতো ভিডিও পোস্ট করবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তরুণদের কাছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক। সম্প্রতি এই অ্যাপ বেশ আলোচনার। পাশের দেশ ভারতে নিষিদ্ধ হয়েছে অ্যাপটি। বাংলাদেশেও এই ধরণের অ্যাপের ভিডিও নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে টিকটকের ভিডিওর মতো এবার ইন্সটাগ্রামও ভিডিও একটি অপশন চালু করেছে। নাম ইন্সটাগ্রাম রিলস। এই ভিডিও জনপ্রিয়তা পেতে শুরু করেছে।

সহজেই তৈরি করা যায় ইন্সটাগ্রাম রিলস। এজন্য নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে রিলস এনেবেল করতে হবে। সব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও এই ফিচার পৌঁছায়নি। নির্বাচিত গ্রাহকদের এই ফিচার পাঠাচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। ধাপে ধাপে সব গ্রাহক এই ফিচার পাবেন।

রিল তৈরির পদ্ধতি
ইন্সটাগ্রাম ওপেন করুন।
বাঁ দিকে ওপরে ক্যামেরা আইকন সিলেক্ট করুন।
নীচে, স্টোরি, লাইভ ও রিল অপশন দেখতে পাবেন। এখানে রিল সিলেক্ট করুন।
এবার আপনি ইন্সটাগ্রাম রিল ব্যবহার শুরু করতে পারবেন। সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে।
ইন্সটাগ্রাম রিল রেকর্ড করতে নীচে বড় সাদা আইকনে ট্যাপ করুন। এই বাটনে ক্লিক করেই রেকর্ডিং বন্ধ করা যাবে।
রেকর্ডিং শুরুর আগে বাঁ দিকে প্যানেল থেকে বিভিন্ন এফেক্ট ব্যবহার করা যাবে। ০.৩ এক্স থেকে ৩এক্স স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে।
ভিডিওতে এফেক্ট দিতে স্মাইলি বাটন সিলেক্ট করে ডান দিকে বড় সাদা আইকনে সোয়াইপ করুন। এখানে আপনাকে সব এফেক্ট দেখাবে।
যে কোনো ক্লিপ রেকর্ড করার আগে তিন সেকেন্ড টাইমার দেবে ইন্সটাগ্রাম।
মিউজিক আইকন সিলেক্ট করে ভিডিওতে মিউজিক যোগ করতে পারবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD