বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদগুলো দেখলেই আর ঘরে থাকতে পারি না: মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

লাইট নিউজ বিনোদন প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে দেশের মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এমন পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছেন এই লাক্স তারকা।

 

সম্প্রতি রাজশাহীতে ৫০০ পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়েছেন মিম। চাল, ডাল, আলু, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মিম তার মামার মাধ্যমে এসব পরিবারের কাছে পৌঁছে দেন।

 

এ প্রসঙ্গে মিম বলেন, ‘গণমাধ্যমে সংবাদগুলো দেখলেই ঘরে আর থাকতে পারি না। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এ সংক্রমণ ব্যাধি থেকে অনেক প্রাণ বাঁচাতে পারব। একটুখানি সতর্ক হলে বেঁচে যাবে হাজারও প্রাণ। আমি তার মতো করেই চেষ্টা করে যাচ্ছি। আমি চাই, আমাকে দেখে যেন অন্যরাও এমন কাজে এগিয়ে আসেন। আশা করি, সকলেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন।’

 

গত ১৮ মার্চ থেকে বাসায় রয়েছেন মিম। ড্রাইভার, বুয়াসহ অন্য কাজের লোকদেরও ছুটি দিয়েছেন। ড্রাইভারের বাসা মিমের বাসার পাশে হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরকার হলে তা ড্রাইভার এনে দেন। কিংবা বাসার সামনে ফেরি করে সবজি বিক্রেতাদের কাছ থেকেও কেনাকাটা করছেন বলে জানিয়েছেন মিম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD