বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের চেহলাম অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে যমুনা ফিউচার পার্কের মোগল কনভেনশন হলে এই চেহলাম অনুষ্ঠিত হয়।

এতে পরিবারের সদস্য, স্বজন, প্রতিষ্ঠানের সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু এবং গুণগ্রাহীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যমুনা ফিউচার পার্ক জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব শরীফ। এরপর কোরআন ও হাদিসের আলোকে আখিরাতে মুক্তি লাভ ও নুরুল ইসলামের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মহাখালীর গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। পরে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

চেহলাম অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা গ্রুপের পরিচালক এসএম আবদুল ওয়াদুদ, কামরুল ইসলাম, ড. মো. আলমগীর আলম ও জাকির হোসেনসহ নিকটাত্মীয়রা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশন ও যুগান্তরের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নুরুল ইসলাম গত ১৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরদিন ১৪ জুলাই রাষ্ট্রীয় সম্মাননায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আপসহীন এই যোদ্ধা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD