বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সৌদি আরবে সাগরে ট্রলারডুবিতে ফেঞ্চুগঞ্জের ২ ভাইয়ের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

সৌদি আরবের আল লেছব শহরের সাগরে ফিশিং ট্রলার ডুবিতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ নিখোঁজ রয়েছে।

জানা যায়, গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় সৌদি আরবের গম্বুজ শহরের নিজ বাসা থেকে মাছ ধরতে ট্রলার নিয়ে সাগরে যান অসিম ও উসমান। ওইদিন বিকালে অন্যান্য ট্রলারের লোকজন বাসায় ফিরে আসলেও অসিম ও উসমান ফিরে আসেননি। তাদের বড়ভাই জসিম মিয়া সাগরের তীরে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কোনো খোঁজখবর না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি।

শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেন অসিম।

সৌদি আরবে থাকা নিহতদের বড়ভাই জসিম মিয়ার বরাত দিয়ে ছত্তিশ গ্রামের বাসিন্দা সাহিল আহমদ বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে ফিশিং ট্রলারডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান। উসমানের লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। অসিম এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু’জন খুবই ভালো মানুষ ছিলেন। নীরবে-নিভৃতে অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD