বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজশাহীতে ড্রেনে মিলছে ৫০০-১০০০ টাকার নোট!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

রাজশাহীতে মহাসড়কের পাশ দিয়ে বয়ে চলা এক ড্রেনে মিলছে এক শ, পাঁচ শ, এক হাজার টাকার নোট। সারাদিন উৎসুক মানুষ এই নর্দমায় নেমে টাকা খুঁজেছেন। কেউ পেয়েছেন, কেউবা নোংরা পানি মেখে ফিরে এসেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজশাহী রেল স্টেশনের পূর্ব দিকে রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশের ড্রেনে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, টাকাগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের পুরনো কাগজপত্রের ভেতর ছিল। নগরীর শিরোইল এলাকায় সড়ক পরিবহন গ্রুপের এই কার্যালয়। সেখান থেকে কাগজের সঙ্গে বেখেয়ালে টাকাগুলোও ফেলে দেয়া হয়েছিল।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়- দুর্নীতি করে উপার্জন করা টাকা ভয়ে কেউ ড্রেনে ফেলে দিয়েছেন।

রেলওয়ে ও বোয়ালিয়া থানার পুলিশ বিষয়টি পরিদর্শন করেছেন বলে জানা যায়। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুলিশ বিষয়টি খোঁজ নিয়েছে। কিন্তু ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন বলে তারা আর তলিয়ে দেখেননি।

রেলওয়ে পুলিশের ওসি শাহ কামাল জানান, রেলওয়ের সীমানার বাহিরে নর্দমার অবস্থান। তারা বিষয়টি জেনেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০০, ৫০০, ১০০০ টাকার নোট পেয়েছেন অনেকেই। কেউবা সংগ্রহ করেছেন মোট ৫০০০ টাকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD