বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ইসরায়েল-আমিরাত চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্প্রতি সম্পাদিত দ্বিপাক্ষীয় চুক্তি বাতিলের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের চুক্তির ফলে মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি সৃষ্টি হচ্ছে। মুসলিম বিশ্বের এ দ্বিধাবিভক্তি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এ ছাড়া এ চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাই অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ। ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা এ বি এম জাকারিয়া, ছাত্রনেতা এম হাছিবুল ইসলাম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, নুরুল ইসলাম নাঈম, হুমায়ুন কবির, এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD