বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আঠারবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোজাম্মেল হক জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, আঠারবাড়ি বাজারে একটি জ্বালানি তেলের পাইকারি দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD