বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সহায়তা করায় চীনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেয়ায় জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সফলতার অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে ভয়াবহ তাণ্ডব চালালেও তা ভালোভাবেই মোকাবিলা করেছে চীন। এদিকে এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে ৮৯ হাজারের বেশি মানুষের। বাংলাদেশ এখন পর্যন্ত ৩৩০ জন আক্রান্ত হয়েছে আর ২১ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD