বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

জুলাই থেকে টিকা দিচ্ছে চীন, কোন দেশগুলো আগে পাবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই টিকা আবিষ্কারের জন্য মরিয়া হয়ে উঠে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা দেশ এর গবেষণা করে আসছে। বিশ্বের ১৭০টি দেশের সহযোগিতায় টিকা উন্নয়নের কাজ চলছে। মানব শরীরে টিকা পরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে বেশ কয়েকটি দেশের টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এগিয়ে রয়েছে ছয়টি টিকা। এরই মধ্যে চীন জানিয়েছে তারা গত জুলাই মাস থেকে কিছু মানুষকে টিকা দিয়েছে।

শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের প্রধান ঝেং ঝংইউ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২২ জুলাই থেকে তারা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছেন।

সিসিটিভিকে দেয়া সাক্ষাতকারে ঝেং ঝংইউ বলেছেন, যারা অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছেন তাদের এ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দেশটির সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, মহামারী প্রতিরোধ কর্মী, ক্লিনিকের স্বাস্থ্য কর্মী, রাজস্ব ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

সিএনএন জানিয়েছেন, সিনোফার্মস চীন ন্যাশনাল বায়োটেক গ্রুপ সংস্থা (সিএনবিজি) এই টিকা তৈরি করেছে। এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সংযুক্ত আরব আমিরাত, পেরু, মরক্কো ও আর্জেন্টিনায় পরিচালিত হয়েছে।

ন্যাশনাল হেলথ কমিশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের প্রধান ঝেং ঝংইউ বলেন, একটি নিদিষ্ট স্কেল ও নির্দিষ্ট সময়ের জন্য জরুরি ব্যবহারে টিকাটি অনুমোদন দিয়েছে স্টেট ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা। তবে কতজনের ওপর কীভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার বিস্তারিত কিছু জানানো হয়নি।

বলা হচ্ছে, দেশটি এটিই প্রথম টিকা অনুমোদন দিয়েছ এমনটি নয়। এর আগে জুনে চীনা সরকার বিভিন্ন টিকা সেনাবাহিনী দেয়ার অনুমোদন দিয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়, চীনের প্রধানমন্ত্রী লি কেসিয়াং বলেছেন, ভ্যাকসিন উৎপাদন শুরু হওয়ার পর চীন মেকং অঞ্চলের দেশ মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামকে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করবে। সোমবার ল্যাঙ্কাং-মেকং কো-অপারেশন অনলাইন লিডার্সের বৈঠকে তিনি আরও বলেন, চীন এ অঞ্চলের জন্য একটি ‘বিশেষ জনস্বাস্থ্য তহবিল’ গঠন করবে।

চীন হিউম্যান ভ্যাকসিন ইন্ড্রাট্রিজের ২০১৮-২০ সালের এক প্রতিবেন অনুযায়ী, বিইজিং বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ। দেশের ৪০টি উৎপাদনকারী সংস্থা বছরে এক বিলিয়ন ডোজের বেশি টিকা সরবরাহ করে।

বলা হচ্ছে, কূটনৈতিক প্রতিযোগিতায় নেমেছে চীন। যেসব দেশে তারা আধিপত্য বিস্তার করতে চায়, সেখানে আগে ভ্যাকসিন পৌঁছে দিতে চাইছে দেশটি। পাকিস্তানে প্রথমবার চীনের ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল চালানো হচ্ছে। একটি সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই আর্জেন্টিনায় ট্রায়াল চালানো হয়েছে। কিছুদিনের মধ্যেই সৌদি আরবে এই ট্রায়াল চালানো হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD