বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

একাদশে ভর্তির তালিকা প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন তালিকা মনোনীত করা হয়েছে। কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ সাংবাদিকদের বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম এসেছে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

তিনি বলেন, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তাদের মোবাইলে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন সঠিকভাবে আবেদন করলেও তাদের মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো কলেজ পাননি। এরা যেসব কলেজ তাদের পছন্দের তালিকায় রেখেছিলেন তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী সেসব কলেজের মেধাক্রমে তারা স্থান পাননি। এসব শিক্ষার্থী ঠিকভাবে কলেজ নির্বাচন করতে না পারায় প্রথম দফায় কলেজ পাননি।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আরও বলেন, “প্রথম দফায় যারা কলেজ পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। এরা দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। দ্বিতীয় দফায় আবেদন করতে তাদের আর ফি জমা দিতে হবে না। তবে প্রথম দফার তালিকায় যারা আছেন তাদের মধ্য থেকে যারা কলেজ নিশ্চয়ন করবেন না, তারা দ্বিতীয় দফায় আবেদন করতে চাইল নতুন করে ফি জমা দিতে হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD