বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের ১৬ বছর পর সেই ‘জ্বালাময়ী সত্য’ নিয়ে মুখ খুললেন প্রভা

নিজ ঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চর গোপালপুর পূর্বপাড়া এলাকায় নিজ ঘরের বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাঁ পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD