মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

প্যানেল থেকে শিক্ষক নিয়োগ করার যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

প্যানেল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই জানিয়ে এ বিষয়ে প্রার্থীদের কাউকে অর্থ লেনদেন না করার অনুরোধ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (২৬ আগস্ট) এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল মাঠ পর্যায়ে তথাকথিত প্যানেল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কথা বলে নিরীহ প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন মাধ্যমে সরকারের গোচরীভূত হয়েছে।

‘এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৮ সালের ৩০ জুলাই সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদন করার শেষ তারিখ ছিল ওই বছরের ৩০ আগস্ট। সব আনুষ্ঠানিকতা পালন করে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সকল শূন্যপদ বিবেচনা করে ১৮ হাজার ১৪৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। ’

নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্যানেল করার বিষয় উল্লেখ ছিল না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর ফলে এ নিয়োগে কোনো প্যানেল বা অপেক্ষমাণ তালিকা করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদে শিক্ষক নিয়োগ একটি রুটিন প্রক্রিয়া। ভবিষ্যতে পদ শূন্য হবে বিবেচনা করে প্যানেল করার কোনো সুযোগ নেই।

‘বর্ণিত প্রেক্ষাপটে প্যানেল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে মর্মে বিভ্রান্ত হয়ে কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচণায় কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। ’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি বিধি-বিধান অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হয়েছে। এতে অর্থ লেনদেনের কেনো সুযোগ নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD