বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

তিনটি ছাড়া বিমানের সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

লন্ডন, দুবাই ও কুয়ালালামপুর রুট বাদে বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেষ্টার রুটের ফ্লাইটসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, এসব দেশগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ কারণে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির কারণে দুই মাসের বেশি সময় বিমানের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এরপর সম্পূর্ণ নতুন রূপে চালু হয় বিমানের ফ্লাইট। বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকে ট্রাভেল কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের আসন বন্টন করা হয়। কেবিন ক্রুদের পিপিই পরে ফ্লাইটে যাত্রী সেবা দেওয়া, যথাযথভাবে উড়োজাহাজ জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনসহ যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশ বজায় রেখে ফ্লাইট চালু রাখে বিমান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD