বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮৩ কোটি টাকার আসবাবপত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ানদের থাকার জন্য চারটি ২০ তলা এবং ছয়টি ১৬ তলা আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের আসবাবপত্র ও গৃহস্থালি জিনিসপত্র কেনার জন্য ৮২ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৬ আগস্ট) সচিবালয়ে জুম অ্যাপের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ডেলিগেটেড ওয়ার্ক হিসেবে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন গ্রিন সিটি আবাসিক পল্লী নির্মাণের আওতায় চারটি ২০ তলা এবং ছয়টি ১৬ তলা আবাসিক ভবনের ৯৫৬ টি ইউনিটে আসবাবপত্র সরবরাহ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ৫৫ কোটি ৯০ লাখ ৪৫ হাজার টাকা। হাতিল কমপ্লেক্স লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে এসব আসবাবপত্র সরবরাহ করবে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে গণপূর্ত অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন পাবনার ঈশ্বরদীতে রূপপুর গ্রিন সিটি আবাসিক পল্লী নির্মাণের আওতায় আবাসিক কমপ্লেক্সে নির্মাণ প্রকল্পের ১২৫০ বর্গফুটের চারটি ২০ তলা বিল্ডিং এবং ছয়টি ১৬ তলা বিল্ডিংয়ের ৯৫৬ ইউনিটে হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ ও স্থাপন শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার টাকা। দরপত্রে মেসার্স জে এ পি ট্রেডিং সর্বনিম্ন দরদাতা হিসেবে এসব হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ ও স্থাপন করবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD