বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

অনশনের ২৩৮তম দিনে তুর্কি আইনজীবীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে আঁতাতের অভিযোগে সাজা পাওয়ার পর এর প্রতিবাদে অনশন পালন করেন তুরস্কের ইস্তাম্বুলের এক নারী আইনজীবী। অনশনে যাওয়ার ২৩৮তম দিনে ইস্তাম্বুলের একটি হাসপাতালে বৃহস্পতিবার এব্রু তিমতিক নামে ওই আইনজীবীর মৃত্যু হয়। খবর এএফপি।

এএফপি তার বন্ধুরা জানিয়েছে, দীর্ঘ অনশনে মৃত্যুকালে তার ওজন দাঁড়িয়েছিল মাত্র ৩০ কেজি।

২০১৮ সালে সেপ্টেম্বরে গ্রেফতার হওয়া তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আইনজীবী ফেব্রুয়ারি মাসে অনশনে যান। সেই প্রতিবাদের মধ্যেই মৃত্যু হলো তিমতিকের।

তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো। সংগঠনটির টুইটারে বলা হয়েছে, “২৩৮ দিন অনশনে থেকে এব্রু তিমতিকের মৃত্যুবরণ করার ঘটনা একটি হত্যা।”

বাম মতাদর্শী আইনজীবীদের অন্যতম সংগঠন কন্টেমপরারি লয়ার্স অ্যাসোসিয়েশন (সিএইচডি) সদস্য ছিলেন এব্রু তিমতিক। এটি অতি মার্কসবাদী সংগঠন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডিএইচকেপি-সি’র অঙ্গসংগঠন।

ডিএইচকেপি-সি’র বিরুদ্ধে অভিযোগ তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পেছনে হাত রয়েছে তাদের। তুর্কি সরকারের দাবি, ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও এই সংগঠনটি জড়িত ছিল।

সন্ত্রাসী গ্রুপ কার্যক্রম চালানো এবং সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১৯ সালে তিমতিকসহ ১৮ আইনজীবীকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ইস্তাম্বুলের একটি আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD