বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

চলাচলের জন্য প্রস্তুত ভারত থেকে পাওয়া ৩ লোকোমোটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

ভারত থেকে উপহার পাওয়া ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (রেল ইঞ্জিন) জুলাই মাসে বাংলাদেশে আসার পর ইঞ্জিনগুলোকে পাঠানো হয় পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। সেখানেই প্রতিটি লোকোমোটিভের আলাদাভাবে কার্যকারিতা পরীক্ষা ও ট্রায়াল শেষে চলাচলের জন্য তিনটি লোকোমোটিভ প্রস্তুত হয়েছে বলে জানা গেছে।

ভারত থেকে পাওয়া এসব লোকোমোটিভকে বাংলাদেশের লোকোমোটিভের আদলে নতুন করে রঙ পরিবর্তন করা হয়েছে এবং লোকোমোটিভের গায়ে লেখা হয়েছে ‘ভারতীয় সরকারের উপহার’।

শুক্রবার (২৮ আগস্ট) পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা খোঁজ নিয়ে জানা যায়, ভারতের ১০টি ব্রডগেজ লোকমোটিভের মধ্যে সকল কাজ শেষে আগামীকাল ৩টি লোকোমোটিভ পাকশী বিভাগকে হস্তান্তর করা হবে।

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা থেকে আরও জানা যায়, কারখানায় আসা ভারতীয় এসব লোকোমোটিভের প্রতিটিকে আলাদা ভাবে পুরো ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা করা হয়। যে লোকোমোটিভের কার্যকারিতা ভালো থাকে তাকে চলাচলের জন্য দিয়ে দেওয়া হয়। আর যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে সেটিকেও চলার জন্য পারমিশন দেওয়া হয়।

কারখান কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতীয় সব লোকোমোটিভ গুলো প্রায় একই কন্ডিশনের এবং বেশ ভালো। এসব ইঞ্জিনের হর্স পাওয়ার রয়েছে ৩১০০- ৩২০০।

কোন রুটে এসব লোকোমোটিভগুলো চলতে পারে জানতে চাইলে পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই-লোকো) আশীষ কুমার মণ্ডল বলেন, লোকোমোটিভ গুলো বর্তমানে পার্বতীপুর কারখানায় আছে। সেখানে ইঞ্জিনগুলোর কিছু কাজ করা হয়েছে যেমন রঙ, লেখা এসব। লোকোমোটিভগুলো আগে থেকেই চলাচলের উপযোগী ছিলো। শনিবার (২৯ আগস্ট) তিনটা লোকোমোটিভ আমাদের হ্যান্ডওভার করারা কথা রয়েছে। আমরা বুঝে পাওয়ার পরে। এসব ইঞ্জিন দিয়ে মালবাহী ট্রেন চালানোর একটা প্রথমিক সিদ্ধান্ত আছে আমাদের।

তাছাড়া, একটি ট্রেন চালানোর জন্য মূল ভূমিকা পালন করে ইঞ্জিন বা লোকোমোটিভ এটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনের কিছুটা সংকট রয়েছে। তাই ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য এই লোকোমোটিভগুলো বাংলাদেশে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে।

উল্লেখ্য গত ২৭ জুলাই এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের উপহার দেয়া ১০টি ব্রড‌গেজ লোকোমোটিভ বা রেল ইঞ্জিন দর্শনা-‌গে‌দে ইন্টার‌নেকশন প‌য়েন্টের মাধ্য‌মে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে হস্তান্তর করে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD