সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

রায়েরবাজারে ইমাম করোনায় আক্রান্ত, পুরো এলাকা লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

রাজধানীর মোহাম্মাদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে পুলিশ মসজিদটি সহ পুরো এলাকা লকডাউন করে দিয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।

তিনি বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী জামে মসজিদের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত, খবর পাওয়ার পর মসজিদটির ইমামসহ সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মসজিদের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ওই এলাকা লকডাউন করা হয়েছে। বিশেষ করে আজ জুমার দিনে পুরো এলাকা নজরদারিতে থাকবে। ঠিক যেমন ভাবে গতকাল শবে বরাতের রাতে নজরদারিতে রেখেছিলাম।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD