বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জাতির পিতার হত্যার বিচার নিয়ে বিশেষ ওয়েবিনার সোমবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার এবং ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর তৎকালীন ব্যক্তিগত সহকারী আ ফ ম মহিতুল ইসলাম বাদী হয়ে মুজিব হত্যাকাণ্ডের মামলা করেন। ১৯৯৮ সালের ৮ নভেম্বর থেকে ২০০৯ সালের ২৪ আগস্ট পর্যন্ত আপিলের প্রেক্ষিতে চার দফায় রায়ের মাধ্যমে ১৩ বছর ধরে চলা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হয়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটি আয়োজন করতে যাচ্ছে বিশেষ ভার্চুয়াল ওয়েবিনার ‘জাতির পিতার হত্যার বিচার: জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় বিজয় টিভির পর্দায় এবং সময় টিভি, বিডি নিউজ২৪, বাংলা নিউজ২৪, বার্তা২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, জাগো নিউজ২৪, বাংলাদেশ জার্নাল ও অপরাজেয় বাংলার ফেসবুক পাতায়।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সভাপতি ড. সাইদুর রহমান খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD