বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

সাভারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া খরমপট্টি হাজী এরশাদুল হকের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে রাস্তা পারাপারের সময় কোনো অজ্ঞাত পরিবহনের চাপায় নিহত হয় আব্দুস সালাম। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী কোনো পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD